1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গজারিয়া নিখোঁজের ৩ দিন পর নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করা বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। নিহত আতাবর ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা। সে এমভি এস.এম. এন্টারপ্রাইজ’ নামের একটি বাল্কহেডে লস্কর হিসেবে ছিলেন বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নূর ইসলাম বলেন, এমভি এস.এম. এন্টারপ্রাইজ নামে একটি বাল্কহেডে আমরা এক সাথে কাজ করতাম। মালামাল খালাস করে রবিবার আমরা তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেডটি নোঙ্গর করে রেখেছিলাম। বিকাল পাঁচটার দিকে আমি এবং আতাবর বাল্কহেডের ডেকের উপরে দাড়িয়ে ছিলাম। এসময় পাথর বোঝাই এমভি তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে আমাদের বাল্কহেডটিকে ধাক্কা দিলে আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নদীতে পড়ে যায়। সাথে সাথে নদীতে নেমে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না যাওয়ায় বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই।এবিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓