1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে কীটনাশকের অপপ্রয়োগ রোধে উপজেলার কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,কীটনাশক বিক্রেতা মীর জিয়াউর রহমান, লাভলু শিকদার, রফিকুল ইসলাম, মাধব চন্দ্র কুণ্ড, মোশারেফ হোসেন, সমিরন হালদার সোলেমান হাওলাদার, সাগর কুন্ডু প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা কীটনাশক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন নিষিদ্ধ ঘোষিত বালাইনাশক ওষুধ বিক্রি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস বলেন, প্রত্যয়ন ছাড়া কোন ওষুধ বিক্রি করা যাবে না। প্রয়োজন বোধে আমাদের কৃষি অফিসের পরামর্শ নিয়ে ওষুধ বিক্রি করবেন এবং রেজিস্টার খাতায় নাম লিখে রাখবেন। সব সময় ভালো কোম্পানির ওষুধ বিক্রি করার চেষ্টা করবেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার বলেন, যদি কোন দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিব। ওষুধের নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓