1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দল গোছানো বা বন্ধু জোগাড়ের জন্য ভোট বিলম্বিত হতে পারে না… নজরুল ইসলাম খান

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে যারা বিরোধিতা করছে, তাদের কাছে প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারও গোছানোর সময় দরকার, কারও বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেজন্য জনগণের ভোট দেওয়ার মৌলিক মানবাধিকার বিলম্বিত হবে, এটা তো হতে পারে না। ঐকমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন, প্রফেসর আলী রীয়াজ সাহেব বলেছেন, মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাক্রমে তারা একটা জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে বোঝা যাবে যে, কোন কোন সংস্কার প্রস্তাবে সবগুলো রাজনৈতিক দল একমত, কোন কোন সংস্কারের প্রস্তাবে রাজনৈতিক দলের ভিন্নমত আছে। মে মাসের মধ্যে বুঝে ফেলতে পারলে, জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না? শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব সালাম হলে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি বলেন, আইনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে, সেটা এখনই হবে। যেটা সংবিধানে পরিবর্তনের প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যে সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? আমরা বলেছি, লেবার পার্টি বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন, কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন? কারণটা কি?তিনি আরো বলেন, ঢাকা মহানগর যখন একটা ছিল তখন অবিভক্ত শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিল আব্দুল মতিন। তিনি জাগো ফ্রন্টেরও নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগ পরিত্যাগ করে জাসদ করলেন। আবার জাসদ পরিত্যাগ করে লেবার পার্টিতে ঢুকলেন। এরপর জিয়াউর রহমানে সঙ্গেও যোগ দিলেন। ক্ষমতার ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহে ছিল শ্রমজীবী মানুষ। এদের জন্য তার আবেগ ও দায়বোধ ছিল। সে জন্যই লেবার পার্টি করেছিলেন।লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মুসলিম লীগের মহাসচিব কাজী মো. আবুল খায়ের, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নাসিমা নাজনীন সরকার, মো. মিরাজ খান, সেলিম রেজা, জাহিদুল ইসলাম, ওবায়দুল হক, মুফতি আরিফ বিন শহীদ, সালমান খান বাদসা, সৈয়দ মো. মিলন ও নাজমুল ইসলাম মামুন বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓