1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীর আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার ২ নং আমরাজুড়ি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে ইউনিয়নের আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের শুভ সূচনা হয়। পরে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম এর সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান চান, শেখ হাসানুল কবির লিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা,যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান নিক্স, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত আলী তালুকদার, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শাফিউল আজম ভিপি দুলাল, শাহ ইমরান ফারুক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা – ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা  বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি করতে বুকের পাটা লাগে। সাহসী বাংলাদেশিরাই বিএনপি করে। দীর্ঘ ১৭ বছর নির্যাতিত হয়েও বিএনপি পালায়নি। কিন্তু আওয়ামী লীগ নেতা-কর্মীদের রেখেই পালিয়ে গেছে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, সবসময় খেয়াল রাখবেন কোন হাইব্রিড কুচক্র মহল যেন কমিটিতে ঢুকতে না পারে। বিএনপি হাইব্রিড নেতা কর্মী চায় না। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড কাউন্সিলর গণের সর্ব সম্মতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓