1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঝালকাঠিতে জমিজমা বিরোধে হত্যাকান্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠিঃ

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের বলি হতে হলো সমির মল্লিক (৪৫) নামে এক ব্যাক্তি। মঙ্গলবার দুপুরে কৃষ্ণকাঠি এলাকায় এঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই বাবুল মল্লিকের হামলায় সমিরের মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনদের অভিযোগ।এলাকাবাসী জানায়, ‘নিহত সমির মল্লিক কৃষ্ণকাঠী এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমজেদ মল্লিক। পেশায় তিনি একজন সার্ভেয়ার। পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা।’হামলার পরপরই ‎সমির মল্লিককে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম জানান, ‘দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সাথে জমিয়ে নিয়ে বিরোধ ছিলো। এরই জের ধরে চাচাতো ভাই বাবুল মল্লিক জমি দখল করে সেখানে বেড়া দেয়। সেই খবর শুনে কর্মস্থল থেকে সমির মল্লিক এসে বেড়া খুলতে যায়। তখন বাবুল মল্লিক পিছন থেকে এসে লোহার শাবল/দন্ড দিয়ে মাথায় আঘাত করে। সমির মল্লিক মাটিতে লুটিয়ে পরে।পুরো ঘটনাটি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গনমাধ্যমকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই সমিরের মৃত্যুহয়। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।স্থানীয়রা জানান, ‘২০২৪ সালের ১৫ জানুয়ারী রাতে সমিরের বড় ভাই রিপন মল্লিক খুন হয়েছিলো। সেই ঘটনায় একই এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓