1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ মে) সকালে ইউনিয়নের পারসাতুরিয়া ছালেকিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের শুভ সূচনা হয়। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর হক ইউলেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাড সৈয়দ সাব্বির আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্স, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শাফিউল আজম ভিপি দুলাল, শাহ ইমরান ফারুক প্রমুখ। এসময় উপজেলা – ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপি সাধারণ মানুষের একটি গনতান্ত্রিক দল, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে আসছে। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার হামলা ও মিথ্যা গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেকে নির্যাতন হয়রানি করে। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের সকল নির্বাচন ছিলো একতরফা, যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন প্রয়োজন দেশকে সঠিকভাবে পরিচালনা করতে একটি সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সে লক্ষে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর গণের প্রত্যক্ষ ভোট ও সর্ব সম্মতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓