1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কার্যনির্বাহী কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।শুক্রবার (১৩ জুন) সকালে কেন্দ্রীয় আশ্রম অঙ্গন কউখালীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আশ্রমের এডহক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ পরিমল কর্মকার এর সভাপতিত্বে এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্ত এর স্বাগত ভাষণের পর সভার সভাপতি চলমান এডহক কমিটি বাতিল ঘোষনা পূর্বক নতুন কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে যাবতীয় ক্ষমতা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রধান মানিক কুমার পঙ্কজ এর নেতৃত্বে নির্বাচনী অধিবেশন আরম্ভ হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন সুধীর রঞ্জন পাল ও অসীম হাজরা।নির্বাচনী অধিবেশনে ৩৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজকে সভাপতি (আশ্রম অধ্যক্ষ ), অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারকে নির্বাহী সভাপতি, এডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্তকে সাধারণ সম্পাদক, মানিক সাহাকে কোষাধ্যক্ষ ও ভক্ত রঞ্জন স্বর্ণকারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓