1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সাবেক সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তুহিন ঢাকা-১৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও সেখানে গতবারের সাংসদ আসলামুল হককে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশা ছিল তুহিনের। তবে সেটাও হয়নি। এতে রাজনীতিতে অনেকটা হতাশ ছিলেন মহিলা লীগের এই নেত্রী।পরে সাবিনা আক্তার তুহিন ফেসবুকে লেখেন, ‘আমি রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বাসায় থাকবো। আমি আমার বাচ্চাদের সময় দিতে পারি নাই পেটে বাচ্চা নিয়েও আন্দোলন সংগ্রাম করেছি। আমাকে প্রধানমন্ত্রী এমপি বানিয়েছিলেন এর জন্য ধন্যবাদ। আমি কেবল আমার সন্তানদের নিয়ে থাকতে চাই, তাই আমার পদত্যাগের সিদ্ধান্ত।‘আমি বর্তমান রাজনীতিতে বেমানান, আমি এত তাবেদারি করতে পারবো না। আমি রাজনীতির জন্য অনেক হিসেব করে পথ চলেছি। কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। জীবনে প্রতিটি মুহূর্তে সতর্ক পথ চলেছি, কখনো ভুল পথে পা ফেলিনি।তারপরও সবাই বলে আমি যোগ্য না, কারণ আমার কাছে প্রার্থী হওয়ার মতো অর্থ নেই। নারী হওয়া আজন্ম পাপ তার মাশুল গুণতে হয় প্রতিনিয়ত। নারী এমপি হলে তাদের কেবল নারী ইস্যুতে কাজ করার অধিকার আছে, মানুষ হিসেবে সকলের কাজ করার অধিকার নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓