1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

কাউখালী উপজেলার ৫ ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তারিখ সময় ও স্হান ঘোষণা করা হয়েছে।বুধবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির এর সভাপতিত্বে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় এমনটি জানান উপজেলা বিএনপির সদস্য সচিব। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ জানান, আগামী ২৮ জুন শনিবার সকাল ১০ টায় ৫ নং শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির কাউন্সিল জোলাগাতী মুসলিম হাই স্কুলে অনুষ্ঠিত হবে। ২৯ জুন রবিবার বিকেল ৩ টায় ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল উত্তর নীলতি সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন সোমবার বিকেল ৩ টায় ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল হোগলা সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত হবে।১ জুলাই মঙ্গলবার বিকেল ৩ টায় ২ নং আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির কাউন্সিল আমরাজুড়ি হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এবং ২ জুলাই বুধবার সকাল ১০ টায় ৩ নং কাউখালী সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ সময় ও স্হানে ইউনিয়ন গুলোর ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরগন গোপন ব্যালটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓