1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

কাউখালীতে সাবেক কারারক্ষীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (২ জুলাই ) রাতে উপজেলার বাশুরী ও শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার শিয়ালকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাবেক কারারক্ষী জাহিদুল ইসলাম (৫০), বাশুরী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রাব্বি হোসেন (২২) ও একই এলাকার সুলতান মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (৩২)।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠি ও বাশুরী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় শিয়ালকাঠি গ্রাম থেকে জাহিদুল ইসলামকে ২০ পিচ ইয়াবা এবং বাশুরী গ্রামের রাব্বি ও ইউসুফ মোল্লাকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।আসামিদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓