1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কাউখালীতে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮৩২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে টানা তিন দিনের বৃষ্টিতে প্রায় বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে যাননি তেমন একটা।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পানি নিস্কাশনের ব্যবস্হা না থাকায় বৃষ্টির পানিতে রাস্তাঘাট ও বাড়ির আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বর্ষণের ফলে সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছে মহা বিপাকে। বৃষ্টির কারণে মানুষ কাজে যেতে না পারায় ঘরে বসে অলস সময় কাটিয়েছেন।স্হানীয় শওকত, আলমগীর, সোহেল, জাহিদ, সবুজ জানান, গত রবিবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টি হয়। এরপর বৃষ্টির বেগ কিছুটা কমে এলেও সোমবার সন্ধ্যা থেকে বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে। এতে উপজেলা শহরের সড়ক পানিতে নিমজ্জিত হয়। যে ড্রেন রয়েছে তাও পরিষ্কার না থাকায় জলাবদ্ধতা এখানকার নিত্যদিনের সঙ্গী। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পানি নিষ্কাশন না হওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের আশপাশের খালগুলো খনন না করা হলে এই জলাবদ্ধতা থেকে তাদের নিস্তার নেই।উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, গত তিন দিন ধরে চলা বৃষ্টি যদি আরো ২/১ দিন স্হায়ী হয় তাহলে সবজি ও পান বরজের অনেক ক্ষতি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓