1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ কারাগারে কারাবন্দি অবস্থায় সারোয়ার হোসেন নান্নু (৬০) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার মৃত্যু হয়েছে। তিনি হত্যা ও বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন। সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি বুকে ব্যথার কারণে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পর্যবেক্ষণ শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আতাউল গনি জানান, তার উপসর্গ পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।মুন্সীগঞ্জ জেল সুপার মো. এনায়েত উল্লাহ জানান শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পর্যবেক্ষণ শেষে দায়িত্বরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সজল হত্যা মামলায় গত ৫ মে থেকে কারান্তরীণ ছিলেন নান্নু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓