1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় অনেক নির্দোষকেও আসামী করা হয়েছে — স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মামলায় অনেক নির্দোষকেও আসামী করা হয়েছে। যেখানে একটি ঘটনায় বিশ জন আসামি হওয়ার কথা সেখানে আসামি করা হয়েছে দুশজনকে। এ কারণে তদন্তকাজে দেরি হচ্ছে। রবিবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় প্রধান সড়কের পাশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত “জুলাই শহীদ স্মতিস্তম্ভ” উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু কিছু মামলায় ইতিমধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। খুব দ্রুত যাতে সব মামলার তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি এক চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য গ্রেপ্তার হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি নেই।এসময় শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহতদের সকলের কবর সংরক্ষণ ও বাঁধাই করে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। এছাড়া গণভবনকে জাদুঘরে রূপান্তর করার কাজও এগিয়ে চলছে।সেখানে ফ্যাসিবাদের পতন ও সাড়ে পনের বছরের ঘটনা গুলোকে সামনে রেখে কাজ অব্যাহত রয়েছে। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই যোদ্ধারা সংগ্রাম করেছিলো। তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ চলছে। শহীদদের জন্য আবাসন প্রকল্প নির্মাণের প্রস্তাবনায় ব্যয় দেখানো হয়েছে কয়েক গুণ বেশি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেখানে আমরা কিছু অসঙ্গতী পেয়েছি।এ কারণে প্রস্তাবনা পাস না করে ফেরত দেওয়া হয়েছে। পরবর্তীতে রিভিও এবং তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓