1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৫১২ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.পারভেজ কাজী (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।সোমবার (৩ জুলাই) সকালে লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত পারভেজ কাজী উপজেলার বয়রা গ্রামের মৃত খোরশেদ কাজীর ছেলে।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন ঢাকা মেইলকে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার সকালে পারভেজ কাজী লোহাগড়া উপজেলার সারোল বৌবাজার থেকে বাজার করে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে বয়রা গ্রামের নুর মিয়া কাজীর বাড়ির সামনে পৌঁছালে ৭/৮ জন দুর্বৃত্ত ভ্যানের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।পরে স্থানীয় লোকজন পারভেজের চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পংগু হাসপাতালে প্রেরণ করেন।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓