1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

রাঙ্গাবালীতে গণঅধিকারের নুরুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ জেলা পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে নুরের ওপর হামলার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মানববন্ধন করা হয়। পরে সংগঠনটির উপজেলা সভাপতি আমির হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা- এটি গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার উপর আঘাত। তারা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও আহ্বান জানান। তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের মত আরেক স্বৈরাচার দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓