1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা ঈদ কে ঘিরে অস্থির মসলার বাজার। বাজার মনিটরিং দুর্বলে সুযোগ নিচ্ছেন ব্যাবসায়ীরা কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষা কর্মকর্তা আহত কাউখালীতে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও কার্যকর বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত এস এম আল আমিন। সভাপতি এস. এম. আলামিন বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির কার্যকর প্ল্যাটফর্ম, যা মামলা জট কমিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। সভা পরিচালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন। বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে সহজ, সাশ্রয়ী ও দ্রুত বিচারপ্রাপ্তি সম্ভব হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের সক্রিয় ভূমিকা কার্যক্রমকে আরও গতিশীল করবে। সভায় বিভিন্ন ইউনিয়নের সচিব, গ্রাম আদালতের সদস্য ও সিভিল সোসাইটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓