1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ভেড়ামারার পরানখালী বাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পরানখালী বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ২ (ভেড়ামারা – মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম।জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাক্ষ আসলাম উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইছা হক আলী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, বিএনপি নেতা সাইফুল ইসলাম রোকন, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মতিউর রহমান দুলালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓