1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাদশার ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪৭৭৪ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (নেছারাবাদ,কাউখালী ও ভান্ডারিয়া) আসনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা স্বরূপকাঠি এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গত তিন দিন ধরে আ.লীগের নেতাকর্মীদের নিয়ে স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জণগনের সাথে ওই গণসংযোগ করেন। গণসংযোগকালে সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহম্মেদ, বলদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম রিপন, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক হাসান আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক বায়েজিদ আহসান, ছাত্রলীগ নেতা অনিক আশ্চার্য ও নিয়াজ মোর্শেদ তালুকদার সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। এসময় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা সাজ্জাদ সাকিব বাদশা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ধারাকে অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓