1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ

সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে নিজ নিজ যোগ্যতায় আগ্রহীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। দলীয় হাইকমান্ডের শুভদৃষ্টি আর আশীর্বাদ পেতে নিজ যোগ্যতা তুলেধরছেন পাশাপাশি যাহা মিডিয়া পাড়া কিংবা সামাজিক যোগাযোগেও চলছে ব্যাপক আলোচনা এবং চুলচেড়া বিশ্লেষণ। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে এসকল রাজনৈতিক দলের পোড়খাওয়া মাঠপর্যায়ের নেত্রীরা নিজ এলাকায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েও অনেকেই বৃহৎ স্বার্থে নিজেকে গুটিয়ে নিয়ে দলীয় মনোনয়ন প্রাপ্তদের জন্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নিরবচ্ছিন্ন কাজ করেছেন।বরিশাল বিভাগের সংরক্ষিত নারী আসনে কতটি আসন পাবে তা ঈদের আগেই আসতে পারে বলে দলীয় সূত্রে জানাগেছে। সংরক্ষিত আসনে এমপি হিসেবে আলোচনায় রয়েছেন বরিশালের সাবেক এমপি জাতীয়তাবাদের আদর্শের অগ্নিকন্যা এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল)। বরিশালের আরেক মেধাবী তরুণী অধ্যাপক ডাঃজাহানারা লাইজু। যার পিতা মোশাররফ হোসেন মংগু বরিশালের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। ডাঃ জাহানারা লাইজু বিএনপির রাজনীতিতে এক ক্লিনইমেইজের নাম। ড্যাবের মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছেন। ফ্যাসিবাদ শাসনামলে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। আন্দোলনের সময় তার আয়ত্তাধীন বিএনপি দলীয় আহত নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে চিকিৎসা সহায়তা করেছেন।জুলাই ২৪ এর ঐতিহাসিক আন্দোলনে রাজপথে একজন নিবেদিত নারী কর্মী হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়াও অধ্যাপক ডাঃ জাহানারা লাইজু একজন গুনী সাংস্কৃতিক সংগঠক এবং শিল্পী।ঝালকাঠিতে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ সংসদীয় আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ঝালকাঠির কৃতি সন্তান জিবা আমিনা আল গাজী জিবা। তিনিও সংরক্ষিত নারী আসনে এমপি হতে মনোনয়ন চাইছেন। তার পিতা তৎকালীন মন্ত্রী ব্যারিস্টার আক্তার উদ্দিন আহমেদ।ঝালকাঠি ১ (রাজাপুর কাঠালিয়া) আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন মমতাজ বেগম নয়ন। দলের জন্য বৃহৎ স্বার্থে তিনিও নিজেকে সরিয়ে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। সাবেক ছাত্র দল নেত্রী, সমাজসেবী তিনিও সংরক্ষিত নারী আসনে এমপি হতে তৎপর দেখা গেছে।আলোচনায় রয়েছেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিনা জামান। তিনিও ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন। এছাড়াও পিরোজপুরের বিএনপি নেত্রী এডভোকেট রহিমা আক্তার, রাজাপুরের সাতুরিয়ার একই পরিবারের আওয়ামী শাসনামলে চারজন সদস্য গুম হওয়ার দাবিদার বিএনপি দলীয় নেত্রী নাসিমা বেগম।রাজনৈতিক বিশেষজ্ঞরা মনেকরেন বিগত ফ্যাসিবাদের আগ্রাসনকালীন রাজপথে আন্দোলন সংগ্রাম করা জাতীয়তাবাদের আদর্শের নারী সৈনিকদের যথাযথ মূল্যায়ন করার সময় এখনই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓