1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী

সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা চালিয়েছে। এতে অফিসের পাশে অবস্থিত চায়ের দোকানের মালিক শুকুর আলী (৫৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন; স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে চারজন মুখোশধারী ও হেলমেট পরা অপরিচিত ব্যক্তি মোটরসাইকেলে করে উত্তর দিক থেকে এসে প্রথমে একটি হাতবোমা নিক্ষেপ করে। পরে তারা শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে পরপর প্রায় ১৪-১৫ রাউন্ড পিস্তল ও শর্টগানের গুলি ছোড়ে। হামলার সময় অফিসের বাইরে থাকা চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন।পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, প্রতিদিনের মতো ওই রাতে ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসে হিসাব-নিকাশের কাজ করছিলাম। হঠাৎ বাইরে থেকে ককটেল বিস্ফোরণের শব্দের পর টানা গুলির শব্দ শুনতে পাই; কারও মুখ দেখা যায়নি, কারণ সবাই মুখ বাঁধা ছিল এবং একজন হেলমেট পরা অবস্থায় ছিল। তিনি জানান, ঘটনার পর ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমানকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করেন।উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে তিনি দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, দক্ষিণ রেলগেটে বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কারা গুলি চালিয়েছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে; যে-ই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓