1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা প্রস্তুতকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়ার্ড জামায়াতের সভাপতি কাওসার হাওলাদারের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লাভলু হাওলাদার। শনিবার (৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা দৈহারী এলাকায় ঘটে।ঘটনার পর তার স্ত্রী সুমি বেগম (৩১) বাদী হয়ে গতকাল রাতে জামায়াত নেতা কাওসার হাওলাদার সহ ৪ জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে নেছারাবাদ থানায় একটি এজাহার দায়ের করেছেন।এজাহার সূত্রে জানা গেছে, শনিবার ( ৭ মার্চ) দুপুরের দিকে ৬নং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা দৈহারী এলাকায় আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে বেল্লাল মৃধার চায়ের দোকানে বসে লাভলু হাওলাদার কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা প্রস্তুত করছিলেন। এ সময় জামায়াত নেতা কাওসার হাওলাদারের নাম তালিকার শেষের দিকে থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে লাবলু হাওলাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে লাভলু হাওলাদার প্রতিবাদ করলে কাওসার হাওলাদারসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে কাওসার হাওলাদার হাতে থাকা কীটনাশকের কাচের বোতল ভেঙে লাভলু হাওলাদারের মাথায় আঘাত করেন। এতে তার মাথার মাঝ বরাবর গুরুতর রক্তাক্ত জখম হয়।এসময় লাভলু হাওলাদারের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে তাদের খুন-জখমের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত লাভলু হাওলাদারকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কাওসার হাওলাদার বলেন, “সার ও কীটনাশক বিতরণের তালিকা তৈরির সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা পাঁচজন মিলে আমাকে মারধর করে। আমি বর্তমানে পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন আছি। নিজেকে বাঁচাতে গিয়ে লাভলুকে ধাক্কা দিলে তিনি দোকানের ঝাপের ওপর পড়ে গিয়ে মাথা কেটে যেতে পারে।নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, লাভলু হাওলাদার আহত অবস্থায় হাসপাতালে এসে জরুরি বিভাগে চিকিৎসা নেন। তার মাথায় জখম রয়েছে। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓