1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা ঈদ কে ঘিরে অস্থির মসলার বাজার। বাজার মনিটরিং দুর্বলে সুযোগ নিচ্ছেন ব্যাবসায়ীরা কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষা কর্মকর্তা আহত কাউখালীতে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর-এর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন রশিদ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্ত হুমায়ুন রশিদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর মরজাল গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগটি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে প্রদান করা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা জনাব হুমায়ুন রশিদ-কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓