1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৬৮ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোট থেকে মনোনয়ন পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান জিবা আমিনা খান। কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিবা আমিনা খান। ২০ এপ্রিল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী জীবা আমিনার নাম ঘোষণা করেন।জিবা আমিনা এর পূর্বে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষের প্রতীকে ঝালকাঠি ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন। নির্বাচন প্রচারণা কালে তিনি ঝালকাঠি ও নলছিটিতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক একাধিক বার হামলার শিকার হয়েছিলেন এবং তাঁর গাড়িও ভাংচুর করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বহির্বিশ্বের সফরসঙ্গী ছিলেন জিবা আমিনা খান।জিবা আমিনা খান বলেন – আমি দলের জন্য এক নিবেদিত প্রান। কখনো দল ও নেতাকর্মীদের ছেড়ে যায়নি। যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো। আমি সংসদে দাড়িয়ে ঝালকাঠি বাসীর উন্নয়নে ভুমিকা রাখবো। আমাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেয়ায় বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓