1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

টাঙ্গাইলের সড়কে ঝরল ৫ প্রাণ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৬৮৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।শুক্রবার(৭ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনায় এলাকায় কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে তিনজন,বঙ্গবন্ধু সেতু এলাকায় এক নারী ও বাসাইলে এক শিশু নিহত হন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে এরা হলেন-জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম(৪০)সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫)এবং নুরজাহান (৪৫)।তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, কর্মস্থলে যোগ দিতে আজ বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় একটি পিকআপে করে যাচ্ছিলেন ১৫ ব্যক্তি।পিকআপটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ওই পিকআপটিকে ধাক্কা দেয়।এতে পিকআপে থাকা প্রায় ১৫ যাত্রী আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তিনি আরও জানান,একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু এলাকায় বাস চাপায় এক নারী মারা যান।এছাড়া, বাসাইলে মোটরসাইকলে চাপায় এক শিশুর মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓