1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

বানারীপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে ডিসি,চাল বিতরন

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৭০১ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ও নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।ওই সময় সেখানে বসবাসরত ৮৭ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।শুক্রবার(৭ জুলাই) সকালে তিনি পরিদর্শনে এসে নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান ও এ চাল বিতরণ করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা সরকারী কমিশনার(ভূমি)সানজিদা রিক্তা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন,পৌর কাউন্সিলরবৃন্দ। এ সময়ে জেলা প্রশাসক গত ২২ মার্চ, ২০২৩ তারিখে হস্তান্তরিত গৃহের আঙিনায় সবজি বাগান এবং প্রতিটি গৃহের চারপাশে রোপিত ফলজ বৃক্ষ দেখে সন্তোষ প্রকাশ করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓