1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কাউখালীতে মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্ব করনের দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তরের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছেন। সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর শিক্ষক কর্মচারীরা এ স্মারক লিপি প্রদান করেন। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর কাউখালী উপজেলা কমিটির সভাপতি মোঃ ইমাম হোসেন খন্দকার বলেন, ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ১৯৯৩ সাল থেকে শুরু হয়। প্রকল্পটির মাধ্যমে সারাদেশে ৭২ হাজার শিক্ষাকেন্দ্রে প্রতিবছর প্রায় ২৫ লক্ষ শিক্ষার্থী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা গ্রহণ করছে।এমতাবস্থায় প্রকল্পের শিক্ষক-কর্মচারীসহ সকলের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য স্মারকলিপি পেশ করছি। আশাকরি তিনি দ্রুত আমাদের বিষযটি মানবিক দৃষ্টিকোন থেকে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓