1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শহীদুল ইসলাম কনক (৭২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ জুন) মোটরসাইকেলের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)। এর আগে রোববার রাত ৯টার দিকে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কে এই ঘটনা ঘটে। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদুল ইসলাম কনকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত আহসানুর রহমান পল্টু (৬৫) এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৯টার দিকে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কের একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে উজিয়াল খান এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম কনক ও আহসানুর রহমান পল্টু গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল ইসলাম কনক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত আহসানুর রহমান বর্তমানে একই হাসপাতালে ভর্তি রয়েছেন। কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, দুর্ঘটনায় জড়িত চালক ও মোটরসাইকেল আটকের চেষ্টা চলছে চলছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓