1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭৬ নং রাখাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে স্কুল ফিডিং এর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়ি থেকে স্কুলে বহন করে আনানোর অভিযোগ উঠেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীপিকা মিস্ত্রির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, স্কুলের ক্লাস চলাকালীন সময়ে দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুলের চার ছাত্র মাথায় করে চারটি কার্টুন নিয়ে সারিবদ্ধ ভাবে হেটে স্কুলের দিকে যাচ্ছে। এসময় তাদের সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি। পরে খোঁজ নিয়ে জানাযায় ওই শিক্ষার্থীরা তাদের স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বের পথ কাউখালী উপজেলা গন্ধর্ব এলাকার চৌরাস্তা নামক স্হান থেকে তারা স্কুল ফিডিং এর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়ি দিয়ে কার্টুন চারটি বহন করে স্কুলে নিয়ে যাচ্ছে। এভাবে তার প্রতিদিনই স্কুল ফিডিং এর খাবার আনা-নেয়া করে থাকে বলে স্হানীয়রা জানান।স্কুল ফিডিং এর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী ও স্কুলের অভিভাবক কিরনি বলেন, স্কুলে আসার রাস্তা খুব খারাপ থাকায় কোন গাড়ি স্কুল পর্যন্ত আসতে পারে না। তাই আমি স্কুলের টিফিনের খাবার প্রতিদিন চৌরাস্তা থেকে স্কুলে নিয়ে আসি। মাঝে মধ্যে স্কুলের ছাত্ররা স্কুল থেকে ওই এলাকার দোকানে খাবার কিনতে যায়। তখন তারা আমাকে সাহায্য করতে খাবারের কার্টুন মাথায় করে স্কুলে নিয়ে আসে।এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীপিকা মিস্ত্রি বলেন, রাস্তা খারাপ থাকায় স্কুল পর্যন্ত কোন গাড়ি আসেনা। তাই স্কুল ফিডিং এর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজন আমার স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবকের মাধ্যমে স্কুল ফিডিং এর খাবার স্কুলে পৌঁছে দেন। আমি স্কুলের কোন শিক্ষার্থীকে দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করাইনি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। স্কুল ফিডিং এর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতিটি স্কুলে তাদের নিজ দায়িত্বে স্কুলে পৌঁছে দিয়ে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিবেন। যদি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে খাবার বহন করে থাকেন তা হলে তিনি চরম অন্যায় করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে ঘটনার সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓