1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আজাদ হোসেন। ২০১০ সাল থেকে ২ নং শুক্তাঘর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ৭ জুন রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা এবং ইউনিয়নের বিএনপি দলীয় কমিটিতে নাম থাকায় পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সন্ত্রাসী বাহিনীর নেতা কর্মীদের হামলা মামলায় বাড়িছাড়া হন আজাদ পরিবার।আওয়ামী হামলা, পুলিশী অত্যাচার থেকে জীবন বাঁচাতে আত্মগোপনে থাকতে হয়েছে বহুদিন। আজাদ হোসেন জানান – আমার নামে অর্ধ ডজন মামলা হয়েছে। রাজনৈতিক মামলায় জেল খেটেছি বহুদিন। আমার নামে করা মামলা গুলো হলো – জিআর ৬৮/২০১৩ (রাজা) জিআর ২৭/২০১৪ রাজা। জিআর ৫/২০১৩ রাজা জিআর ০৩ / ৩০১৯। জিআর ৫১/২০১৪( রাজা)। এছাড়াও রাজাপুরে পুলিশের ওপর হামলার মিথ্যা মামলায় চার্জশিটে আসামির শ্রেণি ভুক্তি করা হয়। এই দুঃসময়ে আমার ব্যাবসা সহ পারিবারিক ভাবে বড় অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি, যা পুশিয়ে ওঠা দুসম্ভব। দুঃখ জনক হলেও সত্যি,২৪ এর ৫ আগস্টের পটপরিবর্তনের পরেও অভাবের ঘানি টানতে মানবেতর জীবনযাপন করতেছি। এখন দেখছি আমাদের ওপর অত্যাচার করা আওয়ামী লীগের লোকজন ম্যানেজ করে স্বাভাবিক ভাবে চলাফেরা করছে।আনিসুর রহমান। আজাদের আপন ভাই। ২০১৪ সালে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২ নং শুক্তাঘর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সেন্টারে হামলা মামলায় জিআর ২৭/২০১৪ (রাজা), জিআর ৫১/২০১৪ (রাজা) মামলায় আটক হয়ে জেল খেটেছেন বহুদিন। হামলার শিকার হয়েছেন একাধিক বার। অসুস্থ বাবা – মাকে ঘরে রেখে দীর্ঘদিন পালিয়ে থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে তৎপর ছিলেন। মোঃ মাসুদ তালুকদার। আওয়ামী শাসনামলে ১৭ বছর মামলা হামলার শিকার হয়ে ব্যাবসা, চাকুরী খুইয়েছেন। প্রতিবাদী যুবক হওয়ায় এবং দলীয় কর্মকাণ্ডে তৎপর থাকায় তার ওপর অত্যাচারটা একটু বেশিই হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপির একাধিক গ্রুপিংয়ের কারনে এ সকল ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছে- না। আজাদ, আনিস,মাসুদের মত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তা বাদের আদর্শে গড়ে ওঠা তৃণমূলের অনেক নেতাকর্মীরা মানবেতর জীবনযাপন করছেন। দল ক্ষমতায় থাকার পরেও কেনো এমন অবস্থা জানতে চাইলে উপজেলা এবং জেলার একাধিক নেতৃবৃন্দ মন্তব্য করেন, এদের মতো অনেকেই ভালো নেই। কারণ ৫ আগস্টের পর বিএনপিতে নতুন করে সুবিধাবাদী আর হাইব্রিড ও অনুপ্রবেশ কারীদের উত্থান হয়েছে। পর্যায়ক্রমে সকল ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হবে।রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ জানান – আজাদ আনিসেরা বিএনপি পরিবারের লোক। দলের দুর্দিনেরও ওরা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে।ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদার জানান – রাজাপুরের শুক্তাঘর ইউনিয়ন থেকে আজাদ বিভিন্ন সময়ে মিছিল মিটিং এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓