1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়েরআব্দুল্লাহ(খোকন সেরনিয়াবাত)ও কাউন্সিলররা।
শনিবার(৮ জুলাই) দুপুর দেড়টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ৩০ টি সাধারণ ওয়ার্ডের ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলররা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্বা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। পরে নবনির্বাচিত বিসিসি’র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এসময় তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ সাথে ছিলেন।
.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓