1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

  • প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

তরুনদের হাতে গরব দেশ আমার সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়ুথ এ্যাকশন সোসাইটি(ইয়াস) এর পক্ষ থেকে দরিদ্র নারীকে সেলাই মেশিন ও বর্ষায় বৃষ্টি থেকে সুরক্ষায় থাকতে রিক্সা চালকের মাঝে ইয়াসের লোগো সম্বলিত ছাতা বিতরণ করা হয়েছে।শনিবার(৮ জুলাই)বিকেলে ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াসের প্রোজেক্ট “স্বাবলম্বি” এর আওতায় রিক্সা চালক ও অসহায় নারী সেলাই মেশিন এবং ছাতা উপহার দেয়া হয়। ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বির সঞ্চালনায় প্রোজেক্ট “স্বাবলম্বি” এর অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী জানান, সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইয়াসের উপদেষ্টা, শুভাকাঙ্খী ও সদস্যদের অর্থায়নে আমরা ইয়াসের বিশেষ প্রোজেক্ট “স্বাবলম্বি” এর আয়োজন করি। এরই অংশ হিসেবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি বর্ষায় শহরের যেসব রিক্সা চালক আছেন তাদের মাঝে উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে ছাতা বিতরণ করা হয়।
এ সময় ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াস’র উপদেষ্টা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, উপদেষ্টা এ্যাডভোকেট আক্কাস সিকদার, উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ছবির হোসেন, ইয়াসের সভাপতি আবির হোসেন রানা, সহ-সভাপতি এস.এম. পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা সহ সদস্য শাকিল হাওলাদার রনি, মশিউর রহমান খোকন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓