1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে নৌকার প্রার্থী আরাফাত জয়ী

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫১৩ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে বেসরকারি ভাবে এম পি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। সোমবার (১৭ জুলাই) এই ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। উপ নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৭ হাজার ৫২০টি। এর মধ্যে বাতিল হয়েছে ৩৮৩ ভোট। অর্থাৎ মোট ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓