1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এক অনন্য নৌকা ডিসপ্লে

  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

রংপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় সমাবেশে যোগদানে যাওয়ার আগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ অনন্য এক ডিসপ্লে প্রদর্শন করে। কয়েক হাজার নেতাকর্মীর সাহায্য নৌকা প্রতীক এর মানব প্রতিকৃতি অঙ্কন করেন। বুধবার (২ আগস্ট) ১১ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নৌকা চিহ্ন অঙ্কন করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে তারা বিভিন্ন যানবাহনে করে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (নয়ন) জানান, স্বাধীনতা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকার মানব প্রতিকৃতি তৈরি করার মাধ্যমে আজকে আমাদের সমাবেশের পথে যাত্রা শুরু হয়। সেই নৌকা সাথে নিয়ে দেশরত্ন শেখ হাসিনার রংপুর মহাসমাবেশ জনসমুদ্রে রূপ দিতে প্রায় ১০হতে১৫ হাজার ছাত্রলীগের নেতা-কর্মী নিয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ অংশ গ্রহণ করেছে। সমাবেশটি সফলভাবে সম্পন্ন হওয়ায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগও সফল। উল্লেখ্য, সৃজনশীল কর্মকাণ্ডে বেশ প্রশংসনীয় ভূমিকা রয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓