1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কলাপাড়ায় শেখ কামাল’র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত কৌশিক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,
টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা। এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী ও কর্মের মাধ্যমে দেশের স্বার্থে যে সকল ভূমিকা রেখেছেন সে সকল বিষয়ে আলোচনা করেন। সভা সঞ্চালনা করেন উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আছাদ উজ্জামান খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓