1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম

মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব‍্যাংকের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,ক্রীড়া সংগঠক,বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী। শনিবার (৫ আগস্ট)। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা।
শেখ কামালের জন্ম দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের সব দফতরে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক ব‍্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ মহোদয়ের দিকনির্দেশনায় বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনে সকাল সাড়ে ১০টায় ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করন বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার ব‍্যবস্থাপক (সহকারী মহাব‍্যবস্থাপক) মোঃ জিয়া হায়দার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সভাপতি মোঃ আবুল হোসেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের স্বাধীনতা ব‍্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃ ওহাব আলী, বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম,মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ‍।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓