1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মঠবাড়িয়ায় শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যদায় পিরোজপুরের মঠবাড়িয়া পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে তাঁর স্মৃতিচারণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ওসি অপারেশন আব্দুল হালিম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অব্ধন বিশ^াস, শিক্ষা কর্মকর্তা মোঃ অলি আহাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকনসহ বিভিন্ন সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠন প্রধান, গণমাধ্যম কর্মি, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাথীবৃন্দ। পরে উপজেলা পরিষদ চত্বরে ফলজ বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙ্গিনায় রোপনের জন্য শিক্ষক ও সুধি সমাজের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্য এবং সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓