1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৭৬ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”-প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য পিরোজপুরে ৫ হাজার ৮৯৫ টি গৃহ হস্তান্তরের মাধ্যেমে পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগষ্ট) ৪র্থ পর্যায়ের (২ ধাপে) অবশিষ্ট ৫১৪ টি গৃহ প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন করা হয়েছে। বাড়িসহ জমি পেয়ে অনেক খুশি হয়েছে জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মানুষ। নিজেদের নামে ঘর পেয়ে অনেক খুশি হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই ঘর উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে তারা। বুধবার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যেমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্থান্তর করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓