1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গলাচিপায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫৫৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ ধাপে সারা বাংলাদেশে ২২,১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় গলাচিপায় উপজেলা প্রসাশনের আয়োজনে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন ২৭ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। উক্ত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। এসয়ম উপস্থিত থাকেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন। এছাড়া আরো উপস্থিত থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি বেগম মরিয়ম।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ডাঃ মেজবাহ উদ্দিন, কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, আওয়ামী লীগ এর সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী,প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন সহ সরকারি দপ্তরের প্রধান গন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান ,সুধি সমাজ ও সুফলভোগী ২৭ টি পরিবারবর্গ উপস্থিত থাকেন। এসময় তাদের হাতে হস্তান্তর কৃত ঘরের দলিল ও কৌবলত নামা তুলে দেন। এবং এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓