1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ৫০৫টি গৃহহীন ও ভুমিহীন পরিবার

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৯৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেল ৫০৫টি হত দরিদ্র গৃহহীন ও ভুমিহীন পরিবার। এর সাথে সুফলভোগীরা পাচ্ছেন বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ ব্যবহারের সুবিধা। সরকার প্রধানের দেয়া ঘর ও জমির দলিল পেয়ে দারুণ আনন্দতি তারা। বুধবার (৯ আগস্ট) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জেলা পর্যায়ে ঘর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরদী বাপ্পি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম প্রমুখ। আশ্রায়ন -২ প্রকল্পের অধীনে ৪র্থ পর্যায়ে (২য়-ধাপ) কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় ৫০৫টি হত দরিদ্র ও ভুমিহীন পরিবারকে ঘর প্রদান করা হয়। এর মধ্যে -কুড়িগ্রাম সদর উপজেলায় ৩টি,নাগেশ্বরী উপজেলায় ৪২টি,ভুরুঙ্গামারী উপজেলায় ১৪টি,ফুলবাড়ী উপজেলায় ৫টি,রাজারহাট উপজেলায় ৩০৪টি, উলিপুর উপজেলায় ৫৯টি,চিলমারী উপজেলায়, ৩৬টি,রৌমারী উপজেলায় ১৭টি ও রাজিবপুর উপজেলায় ১৭টি করে ঘর ও জমির দলিলসহ হস্তান্তর করা হয়। এর মধ্যে চিলমারী উপজেলায় রয়েছে ৩০টি হরিজন সম্প্রদায় ও রাজারহাট উপজেলার রয়েছে ১৯টি ঢুলি পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓