1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী

স্বরূপকাঠিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিসিডি বাংলাদেশ এর উদ্যোগে এবং ইন্টারনিউজ এর সহযোগিতায় উপজেলার স্বরূপকাঠি পৌরসভার হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ওই কর্মশালার উদ্ধোধন করেন। কর্মশালায় উপজেলায় কর্মরত দশজন সাংবাদিককে প্রশিক্ষণ দেয়া হয়। স্বরূপকাঠি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হাবিবুল্লাহ ওই কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ছাড়াও আরও আলোচনা করেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. কাওসার তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. রুহুল আমিন প্রমুখ। কর্মশালায় সংবাদ তৈরি ও উপস্থাপনের ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং, ছবি ও ভিডিও তথ্য যাচাই প্রক্রিয়াসহ, বস্তুনিষ্ঠ সংবাদ কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓