1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গলাচিপায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় দুস্তদের মাঝে হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে হুইলচেয়ার সহ অনেক কিছু বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানাযায় পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের বিশিষ্ট সমাজসেবক গরীব অসহায় মানুষের আস্থার শেষ ঠিকানা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ও বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য দানবীর কামরান শাহিদ প্রিন্স মহাব্বত এর অর্থায়নে ১৮ ই আগস্ট বিকাল ৪ টায় গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বর্ষন হোয়াইট হাউস নিজ বাসভবনে ২শত অসচ্ছল, পঙ্গু, প্রতিবন্ধী, বৃদ্ধ অসহায়-দুস্থ মানুষের মাঝে আধুনিক হুইলচেয়ার, নরমাল হুইল চেয়ার, কমট চেয়ার, এলবো স্টিক ক্রেচ,উন্নত মানের লাঠি সহ আরো অনেক কিছু বিতরণ করেন। এসময় উপস্থিত থাকেন বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক তুহিন, বাংলাদেশ ছাত্রলীগ গলাচিপা উপজেলা শাখার সভাপতি শরীফ আহম্মেদ আাসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত থাকেন প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাংবাদিক সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় তিনি বলেন এভাবে যেন যতদিন বেঁচে আছেন ততদিন মানুষের পাশে থেকে সাহায্য করতে পারেন এই দোয়াই চান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓