1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুর

  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলার মাঠপাড়া এলাকার জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা জাতীয় পার্টির সদস্য জহিরুল ইসলাম ও মিলন শেখ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জেলার মাঠপাড়া এলাকার জাতীয় পার্টির জেলা কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় কমিটির পদবঞ্চিত মুন্সীগঞ্জ শহর জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান দিদারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হামলা চালায়। হামলায় জেলা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এতে দুই পক্ষের পাঁচ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম বলেন, ‘আরিফুজ্জামান দিদার চার থেকে পাঁচ জন নেতাকর্মীসহ বহিরাগত ২০-২৫ জন নিয়ে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে পাঁচ জন নেতাকর্মী আহত হয়। আরিফুজ্জামান দিদার বলেন, আমি ও আমার নেতাকর্মীরা সভায় গেলে অপমান করা হয়। এ নিয়ে কিছুটা হট্টগোল হয়েছে। ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, হট্রগোলে দুপক্ষের কয়েকজন আহত হয়েছে ও একটি গ্লাস ভেঙেছে। গত ১৭ আগস্ট জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিক উল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের কমিটির অনুমোদন দেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি। এতে আরিফুজ্জামান দিদারসহ বেশ কয়েকজন পদবঞ্চিত হয় বলে অভিযোগ উঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓