1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

তালতলীতে ঘরে আটকে রেখে স্ত্রীকে নির্যাতন, ৯৯৯ কল দেওয়ায় তালা ভেঙে গৃহবধূকে উদ্ধার করলেন পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে ঘরে আটকে রেখে ফারজানা আক্তার নামের এক গৃহবধূকে নির্যাতন করেছেন তার স্বামী মো. মেহেদী হাসান আরিফ। ভুক্তভোগী ওই গৃহবধূ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশি সহায়তা চেয়েছেন। পরে পুলিশ তালা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফকে আটক করে থানা হেফাজতে রাখে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আরিফ ছোট ভাইজোড়া সালেহিয়া ফাজিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। জানা যায়, প্রায় ৬ বছর আগে মালীপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আশরাফ আলীর ছেলে আরিফের সাথে পার্শ্ববর্তী উপজেলা মহিপুর থানার নিজামপুর গ্রামের জলিল ফরাজীর মেয়ে ফারজানা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগে আছে। এরই জের ধরে প্রায় সময়ই ঘটতো নানা ধরনের ঘটনা। নির্যাতিত গৃহবধূ ফারজানা বলেন, কোন কারণ ছাড়াই তার স্বামী আরিফ শারীরিক ও মানুষিকভাবে বিভিন্ন সময় নির্যাতন করেন। মালিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা। মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলোপাথারি মারধর করে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। পরে ঘরে আটকে রেখে বাহির থেকে তালা দিয়ে রাখেন অভিযুক্ত স্বামী। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে তালা ভেঙে আমাকে উদ্ধার করে। থানায় আসার পরে আমার শ্বশুর, ননদ ও স্থানীয় মেম্বরকে নিয়ে এসে আমাকে ২লাখ টাকা দিয়ে তালাক দেওয়ার প্রস্তাব দেয়। তবে আমি আমার স্বামীর বিচার চাই। এ বিষয়ে তালতলী থানার ওসি শহীদুল ইসলাম মিলন বলেন, ঘটনাটি শুনেছি। ওই গৃহবধুকে ঘরে আটকে রেখে নির্যাতন করে বাহির থেকে তালা দিয়ে রাখে তার স্বামী। ওই গৃহবধূ ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চেয়েছ। পরে তাকে তালা ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী আরিফকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓