1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মোংলায় বন্দরে জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে নিখোঁজ গ্রিজার জাবের

  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে নিখোঁজ গ্রিজার জাবের।মোংলার পশুর নদীতে গ্যাসবাহী একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিষ্কার করেন যিনি) মো. জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাবের আহমেদ ওই জাহাজের গ্রিজার পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন।তিনি সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তুরন মিয়ার ছেলে।নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে মোংলা কোস্টগার্ড।কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির বলেন, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ ‘এমটি ডেলটা-১’।ওই জাহাজটির নীচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের আহমেদ।পরবর্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করা হলে তাকে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ হতে মোংলাস্থ কোস্টগার্ডের ডুবুরিদলকে খবর দেওয়া হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরো জানান, রাতভর তল্লাশি করে নিখোঁজের সন্ধান মেলেনি। বুধবার (২৭ সেপ্টেম্বর) আবার সকাল থেকে কোস্টগার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓