1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজাপুরে ভারসাম্যহীন বৃদ্ধ সালামের পাশে এমপি পুত্র মাহির হারুন

  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি -১ (রাজাপুর -কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্জ বজলুল হক হারুন এমপি এর ছোট ছেলে মাহির হারুন এর সহোযোগিতায় রাজাপুর হাসপাতালের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ এক রোগীর উন্নত চিকিৎসা সম্পন্ন হয়েছে।রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদীন দূরাগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন অসহায় মানসিক ভারসাম্যহীন সালাম।সালাম এর একটি পায়ে পচন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সাহায্য করার জন্য সমাজের বৃত্তবানদের কাছে আবেদন করে পোস্ট করে স্থানীয় স্বেচ্ছাসেবী কতিপয় যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস দেখে রাজাপুর কাঁঠালিয়ার উন্নয়ন এর রুপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি এর ছোট ছেলে মাহির হারুন।এরপর এমপি পুত্র মাহির হারুন এর সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী যুবকদের সেবাযতেœ ভারসাম্যহীন সালাম এর পায়ের উন্নত চিকিৎসা করানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে ভারসাম্যহীন সালাম শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত।মাহির হারুন বলেন, মানসিক ভারসাম্যহীন সালামের সুস্থ হওয়ার জন্য চিকিৎসায় যে অর্থের প্রয়োজন তা আমি সহায়তা করব।অসহায় দূঃস্থ মানুষের জন্য কিছু করতে পারলে আমি তৃপ্তি পাই।আমার বাবা আলহাজ্ব বজলুল হক হারুন রাজাপুর -কাঠালিয়ার জনগনের ভালোবাসায় টানা তিনবার বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি হয়েছেন।বাবা যেমন রাজাপুর- কাঠালিয়ার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন তেমনি আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্য অসহায় দুঃস্থ মানুষের জন্য কাজ করে যাবো।উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা মাহমুদুল হাসান বলেন, রাজাপুর- কাঠালিয়ার অসহায় দুঃস্থ মানুষের প্রতি তার যে অঢেল ভালোবাসা, তার প্রমাণ বার বারই পাওয়া গেছে মাহির হারুন এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে। করোনাকালীন সময় রাজাপুর -কাঠালিয়ার বিভিন্ন শ্রেনীর মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন মাহির হারুন ও তার পরিবার। এছাড়া ও বিভিন্ন সময় রাজাপুর -কাঠালিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন।এবার ভারসাম্যহীন সালামের পাশেও নিজের ভালোবাসা ছড়িয়ে দিলেন মাহির হারুন। সাধারণ মানুষের মত ভারসাম্যহীন বা প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব সময় তাদের পাশে থাকার কথা বলেন মাহির হারুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓