1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির প্রতিবাদ সভা

  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট শিল্পপতি,শিক্ষানুরাগী, বিক্রমপুরের গণমানুষের জনপ্রিয় জননেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ ভাইয়ের বিরুদ্ধে কতিপয় দুষ্কৃতকারী ষড়যন্ত্রকারীদের কুরুচিপূর্ণ বক্তব্য ও ঔদাত্ত আচরণ এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন মালিঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন।আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।উল্লেখ্য উপজেলা যুবদলের নবগঠিত কমিটি দেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবদলের পদ বঞ্চিত যুবদলের কিছু নেতাকর্মী গত ১১ ই অক্টোবর উপজেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓