1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের বাঘড়া বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারের দক্ষিনে পদ্মা নদীর চরে মা ইলিশের হাট বসেছে।সকাল থেকে গভীর রাত পযন্ত এখানে প্রকাশে মা ইলিশ ওজন দিয়ে বিক্রি হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর জেলার সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের উত্তর প্রান্তে এবং মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের চর রেঙ্কিনের দক্ষিণ প্রান্তে অবস্থিত।পদ্মা নদীর উত্তর প্রান্তে নদী শাষনের যে কাজ চলছে তার আধা কিলোমিটার পূর্ব পাশে নদীর পাড়ে এই হাট বসিয়েছে।নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,চরের এবং বাঘড়ার একাধিক প্রভাবশালীদের ছত্রছায়ায় নদীর পাড়ে তাদের নিয়োজিত ব্যক্তিরা তাবু টানিতে পালা পাথর নিয়ে সকাল থেকে গভীর রাত পযন্ত এই হাট নিয়ন্ত্রন করেন জেলেদের নিকট থেকে মাছ এবং নগত অর্থ কমিশন নিয়ে থাকেন।তারা আরো বলেন, প্রতিনিয়ত চর থেকে বাঘড়া বাজার পাড়াপাড়ের যে খেয়া নৌকা চলাচল করে এই নৌকায় অধিকাংশ ক্রেতা মাছ নিয়ে পাড়াপাড় হোন।এই বিষয়ে শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এর সাথে মূঠো ফোনে কথা হয়,তিনি বলেন নদীতে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓