1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গজারিয়া আওয়ামী লীগের জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু তালেব ভূইয়া, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু,বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বোরহানউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও বিআরডিবি চেয়ারম্যান সিকান্দার আলী, আওয়ামী লীগ নেতা মোঃ শাহপরান, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার সজল, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় জাতীয় ৪ নেতাকে জেলহাজতে নৃশংস হত্যার ঘটনা ইতিহাস তুলে ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপস্থিত সকলে। আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস।স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓