1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ রক্তে জীবন রক্তে প্রাণ, আসুন করি রক্তদান” এই স্লোগানকে ধারণ করে মুন্সীগঞ্জে শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক প্রদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শ,ম, কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, বাংলা টিভির ও জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধি রুবেল মাদবর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা মো. ইয়াসিন আহমেদ।ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের স্বেচ্ছাসেবীদের ও জেলার ৩২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।এর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র, প্রচেষ্টা, বিক্রমপুর রক্তদান সংস্থা, মানবসেবা রক্তদান সংস্থা, রেডক্রিসেন্ট মুন্সিগঞ্জ ইউনিট, আনন্দ পাঠশালা, বিডি ক্লিনসহ বিভিন্ন সংগঠন।এ ছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার কারণে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে হিরণ কিরণ থিয়েটার মুন্সিগঞ্জ, পলক এন্টারটেইনমেন্ট, আর্টি সিন্স, বৈঠকখানা, কাপ কেক সাবওয়ে।এ সময় কেক কাটেন ও ন্যাশনাল ইউথ ব্লাড সার্ভিসের স্বেচ্ছাসে বীদের মুখে কেক তুলে দেন অতিথিবৃন্দ।সেই সাথে ২০২৩-২৪ইং অর্থবছরের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ করা হয়।জমকালো গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓