1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

গজারিয়া অবরোধের প্রতিবাদে ভবেরচর ইউপি চেয়ারম্যান নেতৃত্বে শান্তি মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বিএনপি জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস জঙ্গীবাদ, ষড়যন্ত্র এবং অবৈধ অবরোধের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনের নেতৃত্বে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।বুধবার (৮ নভেম্বর) ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী। পরে সেখান থেকে ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করে সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন বলেন, আমাদের রাজনীতির অভিভাবক মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি মহোদয়ের নির্দেশে আমরা বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।বিএনপি-জামায়াত মহাসড়কে যতই জ্বালাও পোড়াও চেষ্টা করবে, আমরা তাদের কঠিন ভাবে প্রতিহত করবো।এই অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। দেশের উন্নয়ন ও মানুষ ভালো আছে, কিন্ত বিএনপি জামায়াত তা চায় না।এ সময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিএস শাহিন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓